
স্টাফ রিপোর্টার : মাদকের ভয়াবহ থাবা থেকে যুবসমাজকে রক্ষা করতে এলাকার চিহ্নিত মাদকসেবী ও বিক্রেতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
৯ সেপ্টেম্বর বুধবার দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার ১১নং মোস্তফাপুর ইউপির উত্তর জগন্নাথপুর গ্রামবাসীর উদ্যোগে রঘুনন্দনপুর সড়কে মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সমাবেশে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন, ফয়সল আহমদ হেলালী, ছুরুক মিয়া, মুজিবুর রহমান সাহবুদ্দিন, আলমাছ মিয়া এবং শফিকুর রহমান সহ অন্যান্যরা।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, চিহ্নিত মাদকসেবী ও মাদক বিক্রেতা আরাফাত আলী মোনার কারণে এলাকার যুবসমাজ আজ ধ্বংসের মুখে। প্রকাশ্যে মাদক ব্যবসা চালিয়ে যাওয়ায় এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত প্রদক্ষেপ নেয়ার দাবী করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.