
শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুই ব্যক্তিকে ৩ মাসের বিনাশ্রমে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার ৯ সেপ্টেম্বর সকালে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপজেলার আশিদ্রোন ইউনিয়নের সাইটুলা এলাকায় ডিংডিংগিয়া ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনরত অবস্থায় সিপেন কুর্মী (২৮) ও বিশ্বনাথ কুর্মী (২৬) নামের দুই যুবককে আটক করা হয়।
পরে তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলায় প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (এসিল্যান্ড) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম। অভিযানে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি টিম সহযোগিতা করে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিয়াউর রহমান জানান, অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত মূল হোতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার কার্যক্রম চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় গত তিন মাসে প্রশাসনের পক্ষ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় ৩টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে, যা বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন।
অবৈধ বালু উত্তোলন উত্তোলন বন্ধ করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রাখার পাশাপাশি সংশ্লিষ্ট এলাকাগুলোতে নজরদারি আরও জোরদার করা হচ্ছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.