
বড়লেখা প্রতিনিধি : বড়লেখায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে টিলার মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এক্সেভেটর (মাটি কাটার যন্ত্র) আটক করা হয়েছে।
১৪ সেপ্টেম্বর সোমবার রাত ১১টায় উপজেলার ৪নং উত্তর শাহবাজপুর ইউনিয়নের নান্দুয়া বুড়ারগুল এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় রাতে ৪-৫টি ডাম্প ট্রাক ও এক্সেভেটর ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে টিলা কাটা হচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে বিষয়টি বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাহবুব আলমকে জানানো হয়।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ইউএনও, বড়লেখা থানা পুলিশ এবং শাহবাজপুর পুলিশ ফাঁড়ির সমন্বয়ে গঠিত একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ভূমি দস্যুরা পালিয়ে যেতে সক্ষম হলেও ঘটনাস্থল থেকে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এক্সেভেটর জব্দ করা হয়।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। পরিবেশ রক্ষায় এবং অবৈধ টিলা কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এমন ত্বরিত অভিযানকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.