
শ্রীমঙ্গল প্রতিনিধি : পাহাড়ি এলাকা থেকে সংগ্রহ করা কলার ছড়িতে লুকিয় বাজারে চলে আসে একটি খয়েরী ফণীমনসা সাপ। কলার আড়তে সাপটিকে দেখে সাপ আতংক ছড়িয়ে পড়ে বাজার জুড়ে। বুধবার ১৬ সেপ্টেম্বর শ্রীমঙ্গল নতুন বাজারের কালার আড়তে এ ঘটনা ঘটে।
পরে বাজারের ব্যবসায়ীরা সাপটিকে উদ্ধার করতে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেয়। খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে সাপটিকে উদ্ধার করেন।
সজল দেব জানান, উদ্ধার করা সাপটি খয়েরী ফণীমনসা। এরা বসবাসের জন্য বেশিরভাগ সময় কলার ছড়িকেই নিরাপদ মনে করে। এর আগেও বিভিন্ন সময় কালার ছড়ির ভিতর লুকিয়ে সবুজ ফণীমনসা সাপ বাজারে চলে আসার ঘটনা ঘটেছে। উদ্ধারের পর সাপটিকে শ্রীমঙ্গলস্থ বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.