
স্টাফ রিপোর্টার : বিজিবি সরাইল রিজিয়নের ১৩টি ব্যাটালিয়ন গত ৮ মাসে বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় মাদক, কাপড়, কসমেটিকসসহ সাড়ে ৯শ ১৩ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন উত্তর পূর্ব রিজিয়নের আওতাধীন ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন।
বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর সরাইল রিজিয়নের আওতাধীন মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ফুলতলা বিওপিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য তুলে ধরেন ৫২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন।
তিনি জানান, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ বন্ধ, মাদক নিয়ন্ত্রণসহ সীমান্ত ইস্যুতে বিজিবি সবসময় সজাগ রয়েছে। প্রতিনিয়ত সীমান্তে টহল জোরদার করাসহ অবৈধ মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধারে সচেষ্ট রয়েছেন। ইতোমধ্যে তাদের অভিযানে গত ৮ মাসে সরাইল রিজিয়নের ১৩টি ব্যাটালিয়নের অভিযানে বিভিন্ন সীমান্ত থেকে ৯’শ ১৩ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জেলার ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ শ্রীমঙ্গলের স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.