
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি রাজনগর উপজেলা শাখার নবগঠিত কার্যকরী কমিটির নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন মৌলভীবাজার জেলা বিএনপির নেতৃবৃন্দ। এ সময় নবগঠিত উপজেলা কমিটির নেতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
বুধবার ১৬ সেপ্টেম্বর রাতে রাজনগর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির সভাপতি নূরুল ইসলাম সেলন ও সাধারণ সম্পাদক আব্বাস আলী মাস্টারের নেতৃত্বে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপনের সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন নবগঠিত রাজনগর উপজেলা বিএনপির নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে দলীয় সাংগঠনিক কার্যক্রম, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সম্পৃক্ততা এবং রাজনগর উপজেলা বিএনপির কার্যক্রম আরও গতিশীল করার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য এম নাসের রহমানের রাজনৈতিক সচিব-১ এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব আব্দুল মুকিত।
আরও উপস্থিত ছিলেন এম নাসের রহমানের রাজনৈতিক সচিব-২ ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. ফখরুল ইসলাম।
সৌজন্য সাক্ষাৎকালে জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ নবগঠিত কমিটির সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন। রাজনগর উপজেলায় দলীয় কর্মকাণ্ড আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেওয়া এবং তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটির নেতৃত্বে রাজনগর উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। একই সঙ্গে দলের নেতাকর্মীদের মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে তৃণমূল পর্যায়ে দলীয় কর্মকাণ্ড আরও সক্রিয় করার উদ্যোগ নেওয়া হবে।
নবগঠিত কমিটির সভাপতি নূরুল ইসলাম সেলন ও সাধারণ সম্পাদক আব্বাস আলী মাস্টারের নেতৃত্বে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ জেলা নেতৃত্বের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে সাংগঠনিক কর্মকাণ্ড আরও এগিয়ে নেওয়ার বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.