
শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে ভারতীয় কসমেটিকস পণ্যসহ ২ চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার ২০ সেপ্টেম্বর শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ সরকার আবদুল্লাহ আল মামুনের সার্বিক দিক নির্দেশনায় এসআই (নিরস্ত্র) /সজীব চৌধুরীসহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার রাজঘাট ইউনিয়নের উদনাছড়া চা বাগানের ৯নং সেকশন এলাকা থেকে মিলন তাঁতী (২৮) ও কাজল রাজগড় (২১) নামের দুই যুবককে আটক করেন।
এসময় আটককৃতদের হেফাজত থেকে ভারতীয় ডট কি ভিটামিন সি+ই সুপার ব্রাইট জেল ফেস ওয়াশ ১৪০ পিস, ডট কী ভিটামিন সি+ই সুপার ব্রাইট সানস্ক্রিন ওয়াটার-লাইট ফ্লাড ৫২ পিস, মার্স বিবি ক্রিম ১০০ পিস, মার্স কোহল অফ ফেম কাজল ৫০ পিস, গার্নিয়ার ব্রাইট কমপ্লিট ভিটামিন সি+ ফেস ওয়াশ ১০০ পিস, ১% স্যালিসাইলিক অ্যাসিডযুক্ত তেল-মুক্ত ডেইলি ফেস ময়েশ্চারাইজার ৩০ পিস জব্দ করেছে পুলিশ। জব্দকৃত মালামালের মূল্য প্রায় ২ লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন নিশ্চিত করে জানান, এসব প্রসাধনী সামগ্রী শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে দেশে আনা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের পর মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.