
স্টাফ রিপোর্টার : মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারে শুরু হয়েছে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬।
শনিবার ১৯ সেপ্টেম্বর সকালে মৌলভীবাজার জেলা পুলিশের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এম সাইফুর রহমান স্টেডিয়াম সংলগ্ন ইনডোর স্টেডিয়ামে এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আব্দুল ওয়ালী সিদ্দিকী এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের।
প্রতিযোগিতায় জেলার ৭টি থানায় প্রাথমিক বাছাইয়ের মাধ্যমে পুরুষ ক্যাটাগরিতে ৭টি দল এবং বাছাই প্রক্রিয়ার মাধ্যমে নারী ক্যাটাগরিতে ২টি দল গঠন করা হয়েছে। জেলা পর্যায়ের প্রতিযোগিতা শেষে একটি বাছাইকৃত দল রেঞ্জ পর্যায়ে প্রেরণ করা হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন সদর থানার অফিসার ইনচার্জ মো: সাইফুল ইসলাম, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্যো দেলোয়ার হোসেন প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.