
জুড়ী প্রতিনিধি : জুড়ীতে এক মাদ্রাসা শিক্ষকের অশ্লীল অডিও ফাঁসের ঘটনায় বরখাস্ত করা হয়েছে।বরখাস্তকৃত শিক্ষক হলেন জাঙ্গিরাই দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক কবির আহমদ।
মঙ্গলবার ২২ সেপ্টেম্বর মাদ্রাসার ম্যানেজিং কমিটির এক সভায় সিদ্ধান্ত গ্রহণ করে যথাযথ কর্তৃপক্ষ বরাবর পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহণের পত্র প্রেরণ করেছে।
জানা যায়, জাঙ্গিরাই দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক কবির আহমদ এর বিরুদ্ধে দীর্ঘদিন থেকে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে। গত কয়েকবছর পুর্বে এ ধরণের অশ্লীল নারী কর্মকান্ডের সাথে জড়িত থাকার এক অভিযোগে তার উপর মামলা হয় এবং হাজতবাস করেন। গত কয়েকদিন থেকে আবার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন প্রবাসীর স্ত্রীর সাথে ২১ মিনিট ১৯ সেকেন্ডের এক অশ্লীল ভাষায় কথাবার্তার অডিও (সংরক্ষিত) ফাঁসের ঘটনা ঘটলে মাদ্রাসার ভাবমূর্তি বিনষ্ট হওয়ায় ম্যানেজিং কমিটি তাকে বিধি মোতাবেক শোকজ নোটিশ প্রেরণ করেন।নির্ধারিত সময়ের মধ্যে অভিযুক্ত শিক্ষক কবির আহমদ শোকজ নোটিশের জবাব না দেয়ায় তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত গ্রহণ করে। বরখাস্তকৃত শিক্ষক কবির আহমদ এর মুঠোফোনে বার বার কল করে মোবাইলটি বন্ধ পাওয়া যায়।
ভারপ্রাপ্ত সুপার মাওলানা আব্দুর রহিম সরকার এর সহকারি শিক্ষক কবির আহমদ কে বরখাস্ত করার বিষয়টি নিশ্চিত করে বলেন, ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক তাকে বরখাস্ত করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম বলেন, শিক্ষক কবির আহমদ কে মাদ্রাসার ম্যানেজিং কমিটি বরখাস্ত করে আমাকে অবহিত করেছে। অবহিত পত্রে জানতে পারলাম, কবির আহমদ কে শোকজ করা হয়েছিল।নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দেয়ায় শৃঙ্খলাভঙ্গের কারণে তাকে বরখাস্ত করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.