
স্টাফ রিপোর্টার : নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ কর্তৃক দেশে জালাও-পোড়াও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২৩ সেপ্টেম্বর স্বেচ্ছাসেবক দল মৌলভীবাজার জেলা শাখার সদস্য সচিব আহমেদ আহাদ এর নেতৃত্বে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান মিজান। বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য স্বাগত কিশোর দাস চৌধুরী।
এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক গাজী জাবেদ, আব্দুল হান্নান, আমিরুল ইসলাম সাহেদ, আব্দুল মুমিন, নুরুল ইসলাম, শাফিউর রহমান জুসেফ, মনসুর আহমেদ, মামুনুর রশিদ, দেলোয়ার আহমেদ, রোমান আহমেদ, লিটন মিয়া, সদস্য আবু বক্কর তালুকদার, শহীদ আহমেদ, সুয়েব আহমেদ, রুয়েল আহমেদ, নুরুল হাসনাত, সিরাজ আহমেদ, মফিজ আহমেদ, সেজিম আহমেদ, শেখ জুয়েল, সাদিকুর রহমান, শেখ মহসিন। বড়লেখা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রায়হান মুজিব, শ্রীমঙ্গল স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলাল আহমেদ, সদস্য সচিব তৈয়ব আহমেদ, জুরি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুর রহমান, রাজনগরের স্বেচ্ছাসেবক দলের কাওছার আহমেদ ।
বিক্ষোভ মিছিল টি পৌরসভার সামন থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ডাকঘর মোড়ে এসে শেষ হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.