
শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে বাসার ভিতর থেকে একটি দুর্লভ প্রজাতির আইড ক্যাট স্নেক উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
বুধবার ২২ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় শ্রীমঙ্গল হবিগঞ্জ সড়কের আল রহমান হোটেলের পাশে একটি বাসায় জানালার গ্রিলে জড়িয়ে থাকা একটি সাপ দেখে বাসার সবাই ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন।
পরে কানন দেব নামের এক ব্যক্তি সাপটিকে উদ্ধারের জন্য শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন। খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সমর দেব ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, উদ্ধার করা সাপটি আইড ক্যাট স্নেক। মৃদু বিষধর এবং দুর্লভ প্রজাতির একটি সাপ। উদ্ধারের পর সাপটিকে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বনবিভাগ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.