
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার সদর উপজেলার উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসায় আলিম প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীদের ছবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার মাদরাসার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা বশির আহমদ।
অনুষ্ঠানে আলোচনা করেন মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মোঃ হাবিবুর রহমান, মুফতি মাওলানা ফারুক মিয়া, মুফতি মাওলানা শাহ মোজাহিদ আলী আজমী, মাওলানা মোঃ আব্দুর রকিব, মাওলানা মুফতি মোঃ মুজিবুর রহমান মাওলানা ক্বারী নজরুল ইসলাম, মোঃ সাদ্দাম হোসেন প্রমুখ।
আলোচকবৃন্দ তাঁদের বক্তব্যে ইসলামী শিক্ষা অর্জনের গুরুত্ব, আদব-আখলাক, আমল-আখলাক ও নৈতিক চরিত্র গঠনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি কুরআন-হাদিসের শিক্ষা অনুযায়ী জীবন পরিচালনার আহ্বান জানান।
অনুষ্ঠানের প্রথম পর্বে আলিম প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীদের ছবক প্রদান করেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা বশির আহমদ। সবশেষে দেশ, জাতি, মাদরাসা ও শিক্ষার্থীদের কল্যাণ, সফলতা ও সমৃদ্ধি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। পরে শিক্ষার্থীদের মাঝে শিরনী বিতরণের মাধ্যমে ছবক প্রদান অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.