
কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়ায় আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।
শনিবার ২৬ সেপ্টেম্বর সকালে কুলাউড়া সরকারি কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। সকাল সাড়ে ১০টায় কলেজ ক্যাম্পাসে একাদশ ও অনার্স ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে অনুষ্ঠান শেষে বিকেলে ব্রাহ্মণবাজারেও সাদিক কায়েম একটি জনসভায় অংশ নেবেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.