
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের নিয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
জেলা সভাপতি মাজহারুল ইসলাম শাফির সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক হাদি আলমের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মুহাম্মাদ হাবীবুল্লাহ মিসবাহ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণ এবং একটি সুন্দর, সমৃদ্ধ ও নৈতিক সমাজ বিনির্মাণে শিক্ষার কোনো বিকল্প নেই। তবে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করলেই হবে না; শিক্ষার সঙ্গে নৈতিকতা, সততা ও আদর্শের সমন্বয় ঘটাতে হবে। কারণ বর্তমান সমাজে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সঙ্গে শিক্ষিত শ্রেণির একটি অংশও জড়িত। তাই শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের যোগ্যতা কাজে লাগাতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার শহর শাখার সাধারণ সম্পাদক মাওলানা হাম্মাদ বিল্লাহ এবং বাংলাদেশ খেলাফত যুব মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি মাওলানা শাহ মিসবাহ।
এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক শেখ মুজাহিদুল ইসলাম, বায়তুল মাল সম্পাদক এহসান আহমদ, ফেদায়ে ইসলাম (রহ.) জোন শাখার দায়িত্বশীল নাসির উদ্দিন সাদী প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা শাখার সমাজকল্যাণ সম্পাদক আব্দুর রহমান জামি, সদস্য ময়নুল ইসলাম, শহর শাখার দায়িত্বশীল আবিদুর রহমান, সদর শাখার দায়িত্বশীল মুস্তফা জামান তায়েফ, কমলগঞ্জ উপজেলা শাখার দায়িত্বশীল মারুফ আহমদ, কুলাউড়া উপজেলা শাখার দায়িত্বশীল তানজিম আহমদ, শমসেরনগর সাংগঠনিক শাখার দায়িত্বশীল রেদুয়ান ইসলামসহ বিভিন্ন শাখার দায়িত্বশীলবৃন্দ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.