
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে জেলা বিএনপি।
জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৭ সেপ্টেম্বর ২০২৬, রোববার বিকেল ৩টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী।
কর্মসূচি সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে মৌলভীবাজার জেলার সব উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, শ্রমিকদল, মৎস্যজীবী দল, জাসাসসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কর্মসূচি উপলক্ষে সংশ্লিষ্ট কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা বিএনপির পক্ষ থেকে নেতাকর্মীদের নির্ধারিত সময়ে কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.