
স্টাফ রিপোর্টার : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সমাবেশ ও মিছিল করেছে মৌলভীবাজার জেলা বিএনপি।
রোববার ২৭ সেপ্টেম্বর বিকেল ৫টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বের হওয়া মিছিলের নেতৃত্ব দেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
সন্ত্রাস বিরোধী মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুলিশের সদর সার্কেল কার্যালয় মোরে গিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন, বিএনপির নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপনসহ অন্যন্যরা।
এছাড়াও বিএনপির বিভিন্ন ইউনিট, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, শ্রমিকদল, মৎস্যজীবী দল, জাসাসসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.