
শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলের দি বাডস্ রেসিডেনসিয়্যাল মডেল স্কুল এন্ড কলেজের বিজ্ঞান মেলা ২০২৬- অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২৮ সেপ্টেম্বর সকালে স্কুলের হলরুমে দিনব্যাপী অনুষ্ঠিত এ বিজ্ঞান মেলার উদ্বোধন করেন প্রতিষ্ঠানের গভর্নরস বোর্ড এর সদস্য ও ফিনলে ভাড়াউড়া ডিভিশনের জিএম, মোহাম্মদ শিবলী।
বিপুল উৎসাহ উদ্দীপনায় দিনব্যাপী এ বিজ্ঞান মেলায় বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন আধুনিক উদ্ভাবনী প্রদর্শন করেন শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানের ৩য় শ্রেণী থেকে শুরু করে ৩টি গ্রুপে বিভক্ত হয়ে ১২শ" শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।
প্রতিষ্ঠানের অধ্যক্ষের সভাপতিত্বে অনুষ্ঠানে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্তীদের মাঝে পুরস্কার বিতরণ করেন স্কুলের গভর্নরস বোর্ডের সদস্য ও ফিনলে রশীদপুর ডিজিএম, মো: আমজাদ হোসেন। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গভর্নরস বোর্ডের সদস্য আবু সুলতান মো: ইদ্রিছ ও নাজমা রহমান মুক্তা। এছাড়াও অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.