
স্টাফ রিপোর্টার : আল হুফ্ফাজ ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত জাতীয় হেফজুল কুরআন প্রতিযোগিতার জেলা পর্যায়ের বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে।
মাসজিদ ওমর (রা:) এন্ড অলিভ ট্রি কুরআন একাডেমি মাদ্রাসার ৪ জন শিক্ষার্থী বাছাই পর্বে হেফজ বিভাগে এবং ১ জন শিক্ষার্থী হুসনে সাউত বিভাগে উত্তীর্ণ হয়ে পরবর্তী ধাপে অংশগ্রহণের সুযোগ অর্জন করেছে।
বিশেষভাবে, ৫ নং পারার গ্রুপে জাকারিয়া সুলতান ১ম স্থান অর্জন করেছে। এছাড়াও শিক্ষার্থীরা বিভিন্ন গ্রুপে ১ম, ৩য়, ৪র্থ, ৫ম ও ৭ম স্থান অর্জন করে ক্রেস্ট ও সনদপত্র লাভ করেছে এবং জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে।
মাদ্রাসা কর্তৃপক্ষ জানান, এ সাফল্য মাদ্রাসা, শিক্ষার্থী, শিক্ষক ও সম্মানিত অভিভাবকদের জন্য অত্যন্ত আনন্দ ও গৌরবের বিষয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.