
কমলগঞ্জ প্রতিনিধি : কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজারের বিশিষ্ট কাটা কাপড় ব্যবসায়ী ও হাজী আফরোজ উদ্দিন শপিং কমপ্লেক্সের স্বত্বাধিকারী হাজী আফরোজ উদ্দিন (৭৫) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
২৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টার দিকে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,৩ ছেলে ২ মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি দীর্ঘদিন ভানুগাছ বাজারে কাটা কাপড়ের ব্যবসার সঙ্গে যুক্ত হাজী আফরোজ উদ্দিন ব্যবসায়ী মহলে পরিচিত ছিলেন। স্থানীয়দের কাছে তিনি ধর্মপ্রাণ, নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী, হাস্যোজ্জ্বল ও সদালাপী মানুষ হিসেবে পরিচিত ছিলেন।
তার ছেলেরা দেশের বাইরে অবস্থান করছেন। তারা দেশে ফেরার পর মরহুমের জানাজার নামাজের সময় নির্ধারণ করা হবে। জানাজার সময় ও স্থান পরবর্তীতে জানানো হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
তার ইন্তেকালের খবরে ভানুগাছ বাজারের ব্যবসায়ী মহল, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মহান আল্লাহ তাআলা মরহুম হাজী আফরোজ উদ্দিনকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.