
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার সদর উপজেলার ১ নম্বর খলিলপুর ইউনিয়ন বিএনপির দীর্ঘদিনের সভাপতি এমদাদ হোসেন সিরাজ (৫৮)-এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এবং ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নাসের রহমান। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটিরও সদস্য।
সোমবার ২৮ সেপ্টেম্বর বিকেল ৩টার দিকে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এমদাদ হোসেন সিরাজ ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শোকবার্তায় নাসের রহমান বলেন, মরহুম এমদাদ হোসেন সিরাজ ছিলেন একজন সৎ ও বিনয়ী মানুষ। তিনি দীর্ঘদিনের পরীক্ষিত ও নির্ভরযোগ্য কর্মী হিসেবে দলের জন্য নিবেদিতপ্রাণ ছিলেন। সততার সঙ্গে তিনি এলাকার মানুষের জন্য কাজ করে গেছেন।
নাসের রহমান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বিএনপির নেতাকর্মীরা তাঁর দীর্ঘদিনের সকল অবদান আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে।
তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মহান আল্লাহর কাছে তাঁদের এ শোক কাটিয়ে ওঠার তৌফিক কামনা করেন। একই সঙ্গে মরহুম এমদাদ হোসেন সিরাজকে জান্নাতবাসী করার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.