
স্টাফ রিপোর্টার : ‘হৃদরোগ, ঝুঁকির কারণ, প্রতিরোধ ও স্বাস্থ্যকর জীবনযাপন’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে বিশ্ব হার্ট দিবস-২০২৬ উপলক্ষে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৩০ সেপ্টেম্বর মৌলভীবাজারের বেঙ্গল কনফারেন্স হলে ন্যাসনাল হার্ট ফাউন্ডেশন, মৌলভীবাজারের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের পার্কভিউ মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ও কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মুহাম্মদ শাহাবুদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. ইয়ামিন আহমেদ।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন মৌলভীবাজারের সভাপতি সৈয়দ মোশাহিদ আহমেদ চুন্নুর সভাপতিত্বে ও বিশিষ্ট ব্যবসায়ী শামিম আহমদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, ন্যাসনাল হার্ট ফাউন্ডেশন সাধারণ সম্পাদক এডভোকেট ডাডলি ডেরিক প্রেন্টিস, বিশিষ্ট ব্যাবসায়ী এম এ আহাদ প্রমুখ।
সেমিনারে হৃদরোগের বিভিন্ন ঝুঁকির কারণ, রোগ প্রতিরোধে করণীয়, স্বাস্থ্যকর জীবনযাপন, নিয়মিত শরীরচর্চা ও খাদ্যাভ্যাস সম্পর্কে সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে জাতীয় হৃদরোগ ফাউন্ডেশন, মৌলভীবাজারের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.