
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ সভাপতি নির্বাচিত হলেন, সাংবাদিক, কবি, ছড়াকার গীতিকার সুরকার ও সংগঠক শিক্ষা অনুরাগী, সমাজ সেবক রাসেল আহমেদ সাগর।
সাবেক কমিটি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় গত ৩০/০৬/২০২৬ইং- শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে অবিভাবকদের নিয়ে এক জরুরি মত বিনিময় সভা আয়োজন করা হয়, সেখানে উপস্থিত অবিভাবকদের সমর্থনে ও ভোটে তিনি সদস্য নির্বাচিত হোন। এর পর গত -২০/০৭/২০২৬ইং ম্যানেজিং কমিটির সকল সদস্যদের মধ্যে থেকে রাসেল আহমেদ সাগরকে সমর্থনের মাধ্যমে সহ-সভাপতি নির্বাচিত করা হয়।
রাসেল আহমেদ সাগর সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় অনেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে সোস্যল মিডিয়ায় পোস্ট এবং টেলিফোনে শুভেচ্ছা জানিয়েছেন। বিশেষ করে অবিভাবকরা আনন্দিত একজন সৎ এবং যোগ্য ব্যক্তি কে তারা সহ সভাপতি হিসেবে মৌলভীবাজার শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে পেয়েছেন।
এ ব্যাপারে রাসেল আহমেদ সাগর এর সাথে কথা হলে তিনি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন অবিভাবক যারা আমাকে স্কুল ম্যানেজিং কমিটির সদস্য নির্বাচিত করেছেন এবং ম্যানেজিং কমিটির যে সকল সদস্য আমাকে সহ সভাপতি নির্বাচিত করেছেন ও স্কুলের শিক্ষক শিক্ষিকা সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ।
আমি চেষ্টা করবো শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় কে আরো সুন্দর ও ভালো ভাবে সবার সামনে উপস্থাপন করা আমাকে ভালোবেসে যে দ্বায়িত্ব দেওয়া হয়েছে আমি যেনো সবার আশা এবং প্রত্যাশা পূরণ করতে পারি।
উল্লেখ রাসেল আহমেদ সাগরের রয়েছে সাংবাদিকতা, রাজনীতি, সমাজ সেবক, কবি ছড়াকার গীতিকার সুরকার ও সংগঠক হিসেবে সর্ব মহলে পরিচিতি বর্তমানে তিনি ঢাকার জাতীয় দৈনিক বিকাল বার্তা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদকের দ্বায়িত্ব পালন করছেন। এ ছাড়া ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন,এবং রাজনীতির সাথে যুক্ত রয়েছেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.