
মাহফুজ শাকিল : কুলাউড়ায় সামাজিক সংগঠন ‘জাগরণ হাজীপুর’-এর অভিষেক অনুষ্ঠান, গাছের চারা বিতরণ এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সম্পন্ন হয়েছে।
সোমবার ৫ অক্টোবর বিকেলে স্থানীয় কাউকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় জাগরণ হাজীপুরের সভাপতি পিনাক চন্দ্র দের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক মিজানুর রহমান মান্নার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার সানজিদা আক্তার।
বিশেষ অতিথির বক্তব্য দেন কুলাউড়ার সহকারী কমিশনার (ভূমি) প্রনয় বিশ্বাস, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ শেখ জহিরুল ইসলাম মুন্না। এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন হাজিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াকুব আলী, সাবেক সভাপতি ফারুক আহমেদ পান্না, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউপি সদস্য মনিরুজ্জামান হেলাল, বিশিষ্ট ব্যবসায়ী বাবু বিধান চন্দ্র দে, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আহরারুজ্জামান আকরার, জামায়াত নেতা গাজি কবির আহমদ, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সালমান হোসেন, যুক্তরাজ্য প্রবাসী রুবেস আহমদ তালুকদার, সংগঠনের সহ- সভাপতি জামাল আহমেদ। এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মির্জা রাজু বেগ।
অনুষ্ঠানে নবগঠিত কমিটির অভিষেক উদযাপনের পাশাপাশি পরিবেশ সুরক্ষায় বিদ্যালয়ের এক শিক্ষার্থীদের মধ্যে প্রায় এক হাজার গাছের চারা বিতরণ এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.