
শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে একইদিন লোকালয় থেকে বনবিড়াল ও ফণীমনসা সাপ উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
মঙ্গলবার ৬ সেপ্টেম্বর বিকেলে শ্রীমঙ্গল নতুন বাজারের বকুল পালের চায়ের দোকানের ক্যাশ বাক্সের ভিতরে একটি সাপ ঢুকে পড়ে। হঠাৎ সাপ দেখে দোকানের মালিক বকুল আতঙ্কিত হয়ে সাপটি উদ্ধারের জন্য শ্রীমঙ্গলস্থ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন।
খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে সবুজ ফণীমনসা সাপটিকে উদ্ধার করেন। এর আগে সকাল ১০টার দিকে উপজেলার নোয়াগাঁও এলাকার একটি খামার থেকে একটি বনবিড়াল উদ্ধার করেন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কর্তৃপক্ষ।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, বনবিড়ালটি প্রতিদিন খামারের ভিতর ঢুকে হাঁস-মুরগি ও কবুতর খেয়ে আসছিল। আজ খামারের লোকজন বনবিড়ালটিকে দেখতে পেয়ে আটক করে বস্তাবন্দি করে রাখেন। পরে আমরা গিয়ে বনবিড়ালটিকে উদ্ধার করি। উদ্ধার করা প্রাণী দুটি শ্রীমঙ্গলস্থ বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.