
স্টাফ রিপোর্টার : আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজার জেলা সদরের পূজা মণ্ডপের সভাপতি-সেক্রেটারি, রাজনৈতিক নেতৃবৃন্দদের নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৭ অক্টোবর দুপুরে এম সাইফুর রহমান অডিটোরিয়ামে জেলা পুলিশের আয়োজনে সভায় বক্তব্য রাখেন,
অতিরিক্ত পুলিশ সুপার আসিফ মহিউদ্দিন (প্রশাসন ও অর্থ), মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক বকসী ইকবাল আহমদ, পুজা উদযাপন পরিষদের সভাপতি আসু রঞ্জন দাস, মৌলভীবাজার পৌর বিএনপির সভাপতি অলিউর রহমান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মারুফ আহমদ, সাবেক পৌর কাউন্সিলর স্বাগত কিশের দাশ চৌধুরী, বিএনপি নেত্রী শ্যামলী সূত্রধরসহ অন্যন্যরা। অনুষ্ঠানে মুক্ত আলোচনায় অংশ নেন বিভিন্ন এলাকার পূজা মন্ডব থেকে আসা সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, মন্ডপগুলোর নিরাপত্তা ও পাঁচ দিনের বৃহৎ এই উৎসবকে ঘিরে যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। মন্ডপগুলোতেও সিসি ক্যামেরাসহ কঠোর নজরদারি থাকবে। এছাড়াও এআই দিয়ে তৈরী ভিডিও বা স্তির চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে কেউ বিভ্রান্তি ছড়াতে পারে। এসব বিভ্রান্তি বা গুজবে কান না দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করার আহবান করেন। অতীতের যেকোনো সময়ের চেয়ে অধীক সাহসিকতার সাথে সনাতন ধর্মাবলম্বীরা যাতে আনন্দঘন পরিবেশে দূর্গোৎসব পালন করতে পারেন সে ব্যাপারে বর্তমান সরকার বদ্ধ পরিকর।
এবছর মৌলভীবাজার জেলায় ১০২০ টি সার্বজনীন মন্ডপে দূর্গাপুজা অনুষ্ঠিত হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.