
বিকুল চক্রবর্তী : শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ১৭৮টি পূজামণ্ডপের সভাপতি-সম্পাদক, উপজেলা পূজা উদযাপন পরিষদ ও পূজা ফ্রন্টের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছে থানা পুলিশ।
৭ অক্টোবর বুধবার দুপুরে শ্রীমঙ্গল থানায় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ সরকার আব্দুল্লাহ আল মামুন। এসআই বাবলু কুমার পাল সভাটি সঞ্চালনা করেন।
সভায় উপস্থিত ছিলেন প্রপেসর নৃপেন্দ্র লাল দাশ, শ্রীমঙ্গল ব্রাহ্মন সংসদ এর সাধারণ সম্পাদক কবি দ্বীপেন্দ্র ভট্টাচার্য্য, দিজেন্দ্র লাল রায়, অজয় কুমার দেব, ছুটন দেবরায়, সুদীপ দাশ রিংকু, সাংবাদিক বিকুল চক্রবর্তী ও সাংবাদিক সৈয়দ সালাউদ্দিন।
বক্তারা বলেন, শ্রীমঙ্গলের দুর্গাপূজা দেখতে প্রতিবছর দেশের বিভিন্ন স্থান থেকে বিপুলসংখ্যক দর্শনার্থীর সমাগম হয়। এবারও পূজাকে কেন্দ্র করে অন্তত ৫ লক্ষাধিক মানুষের সমাগমের সম্ভাবনা রয়েছে। ফলে পূজামণ্ডপের নিরাপত্তার পাশাপাশি যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব দিতে হবে।
বক্তারা জানান, শ্রীমঙ্গলে মূল দুর্গাপূজার কয়েক দিন আগেই নবদুর্গা পূজার আয়োজন শুরু হয়। রঘুনাথপুর কালী বাড়িতে অনুষ্ঠিত হয় কুমারী পূজা। এছাড়া শহর ও আশপাশের এলাকায় অর্ধশতাধিক পূজামণ্ডপ থাকায় পূজার দিনগুলোতে শহরে মানুষের চাপ আরও বাড়ে।
সভায় প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন, পুলিশ ও আনসার সদস্য মোতায়েন এবং নিরাপত্তায় স্থানীয় স্বেচ্ছাসেবক রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। প্রতিটি মণ্ডপে ১০ থেকে ১২ জন করে স্বেচ্ছাসেবক রাখার কথা জানানো হয়।
পূজার সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এবং দর্শনার্থীরা নির্বিঘ্নে প্রতিমা দর্শন করতে পারেন, সে জন্য আয়োজক ও আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানানো হয়।
সভায় পুলিশ কর্মকর্তারা পূজামণ্ডপের নিরাপত্তা, দর্শনার্থীদের চলাচল এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.