
এহসান বিন মুজাহির : শ্রীমঙ্গলে অত্যন্ত আনন্দঘন ও জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলো মারকাজুন নূর তাহফিজুল কোরআন মাদ্রাসায় 'কোরআন তিলাওয়াত, হামদ-নাত ও ইসলামী সংগিত প্রতিযোগিতা'।
বৃহস্পতিবার ৮ অক্টোবর সকাল থেকে শ্রীমঙ্গলের টিকরিয়া বি-চক এলাকায় অবস্থিত মাদ্রাসা হলরুমে দিনব্যাপী এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে প্রতিষ্ঠানের নূরানী ও হিফজ বিভাগের দুই শতাধিক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
মাদ্রাসার পরিচালক হাফেজ মোহাম্মদ সালমান সাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক, সাংবাদিক ও কলামিস্ট এহসান বিন মুজাহির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক মোহাম্মদ আল আমিন এবং শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের সহকারী প্রধান শিক্ষক আশিকুর রহমান চৌধুরী।
শ্রুতিমধুর কণ্ঠে ইসলামের মহান বাণী ছড়িয়ে দেওয়া এবং শিশু-কিশোর শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানোই এই আয়োজনের মূল উদ্দেশ্য বলে জানান আয়োজকরা। এ প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতা ও সার্বিক সহযোগিতা করেন প্রবাসী ও শুভাকাঙ্ক্ষীবৃন্দ।
দিনব্যাপী এই প্রতিযোগিতা শেষে দুপুর ২টায় এক সংবর্ধনা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিজয়ী প্রতিভাবান শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সম্মাননা সনদ ও আকর্ষণীয় পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। একই সাথে আয়োজক মাদ্রাসার পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন মাদ্রাসার পরিচালক ও শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, কৃতি শিক্ষার্থী এবং বিপুলসংখ্যক অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন। সর্বশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানমালার সফল সমাপ্তি ঘটে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.