![]()
এস আর অনি চৌধরী : মেধা ও সাফল্যের স্বীকৃতি দিতে মৌলভীবাজারের কুলাউড়ায় ৩০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে জামিয়া মুহাম্মাদিয়া দারুস সুন্নাহ মাদ্রাসার ছাত্র সংসদ আল-ফায়জী। শনিবার ১০ অক্টোবর বিকেলে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি তাদের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার অনুপ্রেরণা দেওয়া হয়।
মাদ্রাসার মুহতামিম মাওলানা মাহমুদুর রহমান ইমরানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবু মাসুদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন, কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ও বর্তমান কলেজ গভর্নিং বডির সভাপতি এমদাদুল ইসলাম ভুট্টো, বিশিষ্ট সমাজসেবক আব্দুল আহাদ, সাংবাদিক আজিজুল ইসলাম ও ব্যাংকার সুয়েবুর রহমানসহ আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মেধা, অধ্যবসায় ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ আয়োজিত এ উদ্যোগ তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.