কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জের মাধবপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের একটি গাছ বাগান থেকে গাছ কেটে চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ চুরি হওয়া গাছ গুলো উদ্ধার করে।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, নোয়াগাঁও গ্রামের ইলাছ মিয়াসহ অন্যান্যদের ব্যক্তি মালিকানাধীন গাছ বাগান থেকে ৮ জানুয়ারী রাতে একই গ্রামের শাহীন মিয়া, পারুয়াবিল গ্রামের মিন্টু সাওতাল ও রিপন মিয়া ২৪ টি গাছ কর্তন শেষে চুরি করে নিয়ে যায়। পাচার হওয়া গাছগুলো ছড়সিঁড়ি গ্রামের আজমত মিয়ার পুকুরে রাখা হয়েছে বলে জানাজানি হলে মালিক পক্ষ কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করে। থানা পুলিশের একটি দল ১০ জানুয়ারী ঘটনাস্থল থেকে গাছ গুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে অভিযুক্তদের বক্তব্য জানার চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.