
শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে মাদক ব্যবসা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন শ্রীমঙ্গল নাগরিক পরিষদের প্রতিষ্ঠাতা মো. মোসাব্বির আল মাসুদ।
শনিবার ১০ অক্টোবর রাত সাড়ে ৮টায় শ্রীমঙ্গল প্রেসক্লাব মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
সভায় মোসাব্বির আল মাসুদ অভিযোগ করেন, একটি চক্র স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা যুবদলের নাম ব্যবহার করে মাদক ব্যবসা, পুলিশকে হুমকি এবং বিভিন্ন সড়ক, দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানে চাঁদাবাজি করছে। রাজনৈতিক পরিচয়ের কারণে ভুক্তভোগী ব্যবসায়ীরা প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, সীমান্তবর্তী একটি ইউনিয়নে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করা গেলে শ্রীমঙ্গলসহ পুরো জেলায় মাদক পাচার অনেকাংশে কমানো সম্ভব। ওই ইউনিয়নের সবচেয়ে বেশি মাদক ব্যবসা বাস করে এবং এই ব্যাপারটা স্থানীয় প্রশাসন ও জানে বলে তিনি জানান।
মাদক ও চাঁদাবাজি বন্ধে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী, বিএনপি’র নেতৃবৃন্দ এবং প্রশাসনের কার্যকর সহযোগিতাও কামনা করেন তিনি।
শ্রীমঙ্গলে শান্তি, সম্প্রীতি ও নিরাপদ পরিবেশ বজায় রাখতে মাদকের বিরুদ্ধে তাঁর কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন মোসাব্বির আল মাসুদ। মতবিনিময় সভায় শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাংবাদিকসহ নাগরিক পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.