
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলা পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৫-এর অংশ হিসেবে প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৪ অক্টোবর মৌলভীবাজার জেলা পুলিশ লাইন্স মাঠে কনস্টেবল, নায়েক হতে এএসআই এবং এএসআই হতে এসআই পদে পদোন্নতির লক্ষ্যে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
প্যারেড পরীক্ষায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মো: মনিরুল ইসলাম। তিনি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে বিধি মোতাবেক পরীক্ষার্থীদের প্যারেড পরীক্ষা গ্রহণ করেন।
এ সময় পরীক্ষা বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ সদর সার্কেল) এস. এম. মনসুর মূসা এবং মৌলভীবাজার পুলিশ লাইন্সের আরআই মো: রমিজ উদ্দিনসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.