
সাইফুল ইসলাম : শ্রীমঙ্গলে বসতবাড়ি থেকে ২৪ বোতল ভারতীয় মদসহ মো. লিটন মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার ১৩ অক্টোবর দিবাগত রাত ১২টা ২৫ মিনিটে উপজেলার ৪ নম্বর সিন্দুরখান ইউনিয়নের পূর্ব নোয়াগাঁও গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার লিটন মিয়া উক্ত গ্রামের রফিক মিয়ার ছেলে।
পুলিশ জানায়, শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) সজীব চৌধুরীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে লিটন মিয়ার ঘর থেকে ২৪ বোতল অবৈধ ভারতীয় মদ জব্দ করা হয়।
শ্রীমঙ্গল থানার এসআই সজীব চৌধুরী জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে এবং জব্দকৃত মালামাল থানায় রাখা হয়েছে। আজ বুধবার (১৪ অক্টোবর) দুপুরে আসামিকে মৌলভীবাজার জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.