
স্টাফ রিপোর্টার : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬-এর উপজেলা পর্যায়ের পুরস্কার বিতরণ ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় বিভিন্ন বিষয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখে উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসার ৭ জন শিক্ষার্থী পুরস্কার অর্জন করেছে।
বুধবার ১৪ অক্টোবর মৌলভীবাজার সদর উপজেলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ রাজিব হোসেন।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভিন্ন বিষয়ে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এতে উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসার ৭ জন শিক্ষার্থী পুরস্কার অর্জন করে প্রতিষ্ঠানের সুনাম ও গৌরব বৃদ্ধি করেছে।
শিক্ষার্থীদের এ অর্জনে মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। এ ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতা শিক্ষার্থীদের মেধা, মনন, সৃজনশীলতা ও সুপ্ত প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের আগ্রহ বাড়াতে সহায়তা করে।
উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসার পক্ষ থেকে পুরস্কারপ্রাপ্ত ৭ জন শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। একই সঙ্গে তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবন ও সাংস্কৃতিক অঙ্গনে আরও সাফল্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.