
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলার বিভিন্ন পূজামন্ডপে মহা অষ্টমীর দিনে পূর্ণার্থীদের উপচে পড়া ভীর। পূর্ণার্থীরা মা দূর্গার আশীর্বাদ পেতে এক পূজামন্ডব থেকে অন্য পূজামন্ডবে ছুটে যাচ্ছেন।
সোমবার ১৯ অক্টোকর দুপুরে শহরের নতুন কালিবাড়ি মন্দির, মহেশ^রী পূজা মন্ডপসহ কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করেন সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
কয়েকটি পূজামন্ডব পরিদর্শন শেষে সিলেট রেঞ্জ ডিআইজি জানান, মৌলভীবাজারসহ সিলেট রেঞ্জের সকল জেলার পূজামণ্ডপে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে। এখন পর্যন্ত কোনো অপতিকর ঘটনা ঘটেনি এবং সার্বিক পরিস্থিতি খুবই ভালো। পূজা উদযাপন কমিটি, স্বেচ্ছাসেবী, আনসার ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টায় নিরাপত্তা প্রদান করা হচ্ছে। তিনি সনাতন ধর্মাবলম্বী সকল শ্রেণির মানুষকে কোনো ধরনের নিরাপত্তাহীনতা বোধ না করে উৎসব উদযাপনের আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো: মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা (ক্রাইম এন্ড অপস্), সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল খায়ের, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম, পূজা উদ্যাপন ফ্রন্টের সভাপতি এডভোকেট সুনিল কুমার দাশসহ বিভিন্ন মন্ডপের নেতৃবৃন্দ।
সকাল থেকেই মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত পূজায় বিভিন্ন এলাকা থেকে পূর্ণার্থীরা পূজা করতে আসছেন দৃষ্টি নন্দন মন্ডপ গুলোতে।
মৌলভীবাজার শহরের মহেশ^রী, ত্রিনয়নী শিববাড়ী ও আবাহন মন্ডপে ব্যাতিক্রমী পূজার আয়োজন করেছে। এ ছাড়াও রয়েছে রাজনগর উপজেলার পাঁচগাওয়ে ঐতিয্যবাহী লাল বর্ণের প্রতিমা দিয়ে পূজার আয়োজন এবং কুলাউড়ার কাদিপুর শিববাড়ি মন্ডপের পূজা। ওইসব পূজামন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের উপচে পড়া ভীর দেখা যায়। এবছর জেলায় সার্বজনীন ও ব্যক্তিগত মিলে ১০২২টি পূজামন্ডপে অনুষ্ঠিত হচ্ছে দূর্গাপূজা।
দূর্গাপূজা সুষ্টু ও শান্তিপুর্নভাবে পালনের লক্ষে আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসন, জেলা পুলিশ, এসআরবি ও বিজিবি সীমান্তের ৮ কিলোমিটার এলাকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থায কাজ করছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.