
স্টাফ রিপোর্টার : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পূজা মণ্ডপ পরিদর্শন ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক এবং জেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান মিজান। ১৯ অক্টোবর সোমবার রাতে মৌলভীবাজার পৌরসভার বিভিন্ন এলাকার মণ্ডপে তিনি এ সফর করেন।
পরিদর্শনকালে ভিপি মিজানুর রহমান মিজান মণ্ডপের সংশ্লিষ্ট প্রতিনিধি ও পুণ্যার্থীদের সাথে কুশল বিনিময় করেন এবং উৎসবের সার্বিক আইনশৃঙ্খলা ও পরিবেশের খোঁজখবর নেন। এ সময় তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। প্রতিটি ধর্মের উৎসব যেন সবাই মিলে আনন্দঘন ও নিরাপদ পরিবেশে উদযাপন করতে পারে, সে লক্ষ্যে আমরা সচেষ্ট রয়েছি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মাহমুদুর রহমান, জেলা বিএনপি সদস্য মো: সালাউদ্দিন, মৌলভীবাজার সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুনুর রশিদ, যুবদল নেতা এ এম নিশাত, ছাত্রদল নেতা নাহিদ উদ্দিন রিমন, তাজুদ চৌধুরী, মখলিছ আহমেদ, নাজমুল আহমেদ, নয়ন, রজব সহ বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
মণ্ডপ পরিদর্শনের সময় স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.