
শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে শারদীয় দূর্গাপুজা উপলক্ষে সাধারণ মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ২০ অক্টোবর বিকেল ৪টায় দক্ষিণ ভাড়াউড়া সার্বজনীন দূর্গা মন্ডপে দক্ষিণ ভাড়াউড়া সার্বজনীন দুর্গাপূজা উদযাপন পরিষদের আয়োজনে শারদীয় দূর্গা পুজা উপলক্ষে অসহায়,দুস্থ্য নারী-পূরুষের মাঝে এ বস্ত্র বিতরণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক বিএনপি নেতা যোশেফ দাশগুপ্ত (যশো)। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর পরিচালক সরফরাজ আহমেদ সরফু।
দক্ষিণ ভাড়াউড়া সার্বজনীন দুর্গাপূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক লিটন বণিক এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন দক্ষিণ ভাড়াউড়া সার্বজনীন দুর্গাপূজা উদ্যাপন পরিষদের সভাপতি স্বপন দেবনাথ (গোপাল)।
অনুষ্ঠানে এলাকার শতাধিক গরীব অসহায় নারী-পুরুষের মাঝে দূর্গাপুজা উপলক্ষে বস্ত্র বিতরণ করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.