
জুড়ী প্রতিনিধি : জুড়ীতে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত হয়েছে। বৃহস্পতিবার ২২ অক্টোবর উপজেলা প্রশাসন ও নিরাপদ সড়ক চাই (নিসচা) জুড়ী উপজেলা শাখার উদ্যোগে দিবসটি পালন করা হয়। এবারের প্রতিপাদ্য ছিল—‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’।
দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নিসচা জুড়ী উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম সাইফের সভাপতিত্বে এবং জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার জাকির হোসেন শান্তর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফজলে রাব্বানী চৌধুরী।
সভায় বিশেষ অতিথি ছিলেন জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও নিসচা জুড়ীর উপদেষ্টা তাজুল ইসলাম তারা মিয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন, নিরোদ বিহারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃনাল কান্তি দাশ, রত্না চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ এবং জুড়ী থানার উপপরিদর্শক (এসআই) জামিল হাসান অনিক।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন নিসচা জুড়ীর সাধারণ সম্পাদক মো. মুহিবুর রহমান ও জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন বাস্তবায়ন কমিটির সদস্যসচিব জসিম উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. ফজলে রাব্বানী চৌধুরী সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জুড়ীর প্রধান সড়কগুলোতে জেব্রা ক্রসিং স্থাপনের আশ্বাস দেন। পাশাপাশি যানজট নিরসনে পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.