
আব্দুর রব : বড়লেখায় দৈনিক সংগ্রাম পত্রিকার উপজেলা সংবাদদাতা ও বড়লেখা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সিনিয়র সাংবাদিক কাজী রমিজ উদ্দিনের মা রোকেয়া বেগম (৬৫) রোববার ২৫ অক্টোবর বেলা আড়াইটায় উপজেলার দৌলতপুর গ্রামে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)।
এক সপ্তাহ আগে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি শয্যাশায়ী ছিলেন। মরহুমা রোকেয়া বেগম উত্তর শাহবাজপুর ইউনিয়নের সাবেক নিকাহ্ রেজিষ্ট্রার মরহুম কাজী মরহুম আফসার উদ্দিনের সহধর্মিণী। মৃত্যুকালে তিনি তিন ছেলে, চার মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
রোববার রাত সাড়ে ৮টায় দৌলতপুর জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়। পরে গ্রামের সার্বজনীন কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন করা হয়।
এদিকে, সাংবাদিক কাজী রমিজ উদ্দিনের মাতৃবিয়োগে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বড়লেখা প্রেসক্লাবের শোক:
সাংবাদিক কাজী রমিজ উদ্দিনের মা রোকেয়া বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব, সাবেক সভাপতি অসিত রঞ্জন দাস, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকট গোপাল দত্ত, সহসভাপতি খলিলুর রহমান ও ইকবাল হোসেন স্বপন, যুগ্ম সম্পাদক হাসান শামীম ও জালাল আহমদ, কোষাধ্যক্ষ সুলতান আহমদ খলিল, প্রচার ও প্রকাশনা সম্পাদক তপন কুমার দাস, দপ্তর সম্পাদক এ.জে. লাভলু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আদিব মজিদ এবং সদস্য লিটন শরীফ, আজাদ বাহার জামালি, মোস্তফা উদ্দিন, হানিফ পারভেজ, মিফতাহ আহমদ লিটন, তারেক মাহমুদ, তাহমীদ ইশাদ রিপন, তাহের আহমদ, সিরাজুল ইসলাম রিপন, আশফাক আহমদ, ফয়ছল মাহমুদ, রেদওয়ান আহমদ রুম্মান প্রমুখ।
শোকবার্তায় মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.