
স্টাফ রিপোর্টার : দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ‘পূবালী ব্যাংক পিএলসি’ এর দীর্ঘ ঐতিহ্য ও আধুনিক ব্যাংকিং সেবার ধারাবাহিকতায় মৌলভীবাজারের ওয়াপদা গেট শাখাকে আরও আধুনিক ও যুগোপযোগী করে নতুন আঙ্গিকে ‘শ্রীমঙ্গল সড়কে’ শাহ মোস্তফা সড়ক শাখা নামে রূপান্তর ও স্থানান্তর করা হয়েছে।
নতুন এই শাখার আনুষ্ঠানিক দ্বারোদঘাটন উপলক্ষ্যে ২৫ অক্টোবর রোববার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শাখা প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এই শাখার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন, পূবালী ব্যাংক পিএলসি সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক চৌধুরী মো: শফিউল হাসান।
পবিত্র কোরআন তেলাওয়াত করেন, দর্জির মহল জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মোহাম্মদ হাম্মাদ বিল্লাহ। শ্রীমঙ্গল সড়কে অবস্থিত পূবালী ব্যাংক পিএলসি, শাহ মোস্তফা সড়ক শাখার ব্যবস্থাপক তারিকুল ইসলাম সবুজ এর সভাপতিত্বে ও পূবালী ব্যাংক পিএলসি, মৌলভীবাজার কার্যালয়ের প্রিন্সিপাল অফিসার শ্যামল বরন দত্ত এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পূবালী ব্যাংক পিএলসি মৌলভীবাজার অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান প্রদ্যোৎ কান্তি দাশ ও সহকারী মহাব্যবস্থাপক আলমগীর হোসেন।
সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজ এর সাবেক অধ্যক্ষ প্রফেসর সৈয়দ ফজলুল্লাহ।
বক্তব্য রাখেন, জাগরনী চক্রের মৌলভীবাজার শাখার ব্যবস্থাপক জাহিদুল ইসলাম, সৈয়দ জামিল আহমদ প্রমুখ।
উপস্থিত ছিলেন, পূবালী ব্যাংক পিএলসি মৌলভীবাজার শাখার ব্যবস্থাপক দেওয়ান আরিফুল করিম, সিনিয়র কর্মকর্তা নুরুল ইসলাম, চৌমুহনা ইসলামিক ব্যাংকিং শাখার ব্যবস্থাপক ওবায়দুর রহমান, ইসলামিক ব্যাংকিং মৌলভীবাজার শাখার ব্যবস্থাপক মো: কামাল হোসেন, যুগিডর শাখার ব্যবস্থাপক মো: আবু জাফর প্রমুখ।
অনুষ্ঠানে ব্যাংকের অন্যান্য কর্মকর্তা, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশিষ্ট ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার গ্রাহকরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, পূবালী ব্যাংক সর্বদা গ্রাহকসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে। নতুন এই আধুনিক শাখায় আরও উন্নত, দ্রুত ও ডিজিটাল ব্যাংকিং সেবা প্রদানের মাধ্যমে মৌলভীবাজারের সর্বস্তরের মানুষের আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিতকরণ এবং স্থানীয় অর্থনীতিতে ব্যাংকটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.