
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারের শ্রীমঙ্গলের রামনগর মনিপুরী পাড়ায় খলিলুর রহমানের বসতঘরের পাশ থেকে একটি বিষধর সাপ উদ্ধার করা হয়। সাপটি সকাল থেকেই সেখানে ছিল বলে পরিবারের সদস্যরা জানান। পরবর্তীতে রাত ৭টা ৪০ মিনিটে আবার সাপটি দেখতে পেয়ে খলিলুর রহমান বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন।
খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাপটি শনাক্ত করেন। সাপটি ছিল শঙ্খিনী সাপ যা অত্যন্ত বিষধর প্রজাতির সাপ।
পরবর্তীতে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সদস্যরা সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন এবং শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.