
মাহফুজ শাকিল : বহির্বিশ্বে অবস্থানরত প্রবাসীদের নিয়ে গঠিত সামাজিক ও মানবিক সংগঠন কুলাউড়ার '১০ নং হাজীপুর ইউনিয়ন প্রবাসী পরিষদ'-এর ২০২৬-২০২৮ মেয়াদের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী সার্চ কমিটির মাধ্যমে সর্বসম্মতিক্রমে ৫ সদস্য বিশিষ্ট এই আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে আকলিমুর রাজা চৌধুরী এবং সাধারণ সম্পাদক হিসেবে মো: ইছমত আলী মনোনীত হয়েছেন। কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন: সিনিয়র সহ-সভাপতি মো: আব্দুল ওয়াহিদ লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফেরদৌস আহমেদ রাসেল।
সংগঠনের সদস্যরা জানান, বিগত ৬ বছর ধরে এই সংগঠনটি যেভাবে আর্তমানবতার সেবায় মানুষের পাশে দাঁড়িয়ে আসছে নবনির্বাচিত এই কার্যনির্বাহী কমিটির নেতৃত্বে সেই ধারাবাহিকতা আরও সুদৃঢ় হবে। প্রবাসীদের পারস্পরিক ঐক্য এবং সকলের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় হাজীপুর ইউনিয়নের অসহায় ও সাধারণ মানুষের কল্যাণে সংগঠনের এই সেবা কার্যক্রম আগামী দিনগুলোতে আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংগঠনের নেতৃবৃন্দরা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.