
স্টাফ রিপোর্টার : রক্তের সন্ধানে, মানবতার কল্যাণে-এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২৭ অক্টোবর, সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত শাহবন্দর কেজি অ্যান্ড গার্লস হাই স্কুল প্রাঙ্গণে মৌলভীবাজার যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মৌলভীবাজার যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের সভাপতি আবু সামাদ সুজেল এর সভাপতিত্বে ও সংগঠনের পরিচালক মামুন আহমেদ নিশাদ এর পরিচালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট এস এম উমেদ আলী, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার মু. ইমাদ উদ দীন, চ্যানেল ওয়ানের স্টাফ রিপোর্টার শাহজাহান মিয়া, চ্যানেল এস ইউকের হেড অব নিউজ খালেদ চৌধুরী, সংগঠনের উপদেষ্টা ও রয়েল প্রাইভেট হাসপাতালের পরিচালক ফাহাদ আলম।
এ ছাড়া উপস্থিত ছিলেন শাহবন্দর কেজি অ্যান্ড গার্লস হাই স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ইমদাদুল হক চৌধুরী, পালকি কমিউনিটি সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুল হারুন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলাদ হোসেন, সংগঠনের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন উপদেষ্টা শাহ আলম, কেন্দ্রীয় কমিটির পরিচালক রোজিনা আক্তার, পরিচালক মামুন আহমেদ নিশাদ, সহ-সভাপতি মো. টিটু আহমেদ টিটু ও মো. হাফেজ সোহাগ তালুকদারসহ সংগঠনের অন্যান্য কর্মকর্তা, সদস্য সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রক্তের অভাবে যেন কোনো রোগী চিকিৎসাবঞ্চিত না হন, সে জন্য সবাইকে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসতে হবে। রক্তের গ্রুপ জানা এবং রক্তদানে সচেতনতা তৈরিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন। মানবতার সেবায় রক্তদানের বার্তা ছড়িয়ে দিতে মৌলভীবাজার যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
সংগঠনের উপদেষ্টা প্রবাসী রিংকু দাসের পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটির সদস্যদের সংগঠনের নামসংবলিত টি-শার্ট উপহার দেওয়া হয়। পাশাপাশি সংগঠনের পরিচালক প্রবাসী এ এইচ আজাদ, উপদেষ্টা শাহ আলমসহ আরও অনেকে সংগঠনের কার্যক্রম পরিচালনায় আর্থিক সহযোগিতা প্রদান করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.