
শ্রীমঙ্গল প্রতিনিধি : দেশের অন্যান্য অঞ্চলের মতো শ্রীমঙ্গলে রয়েছে সাদা সোনা খ্যাত তুলা চাষের সম্ভবনা।
বাংলাদেশ তুলা উন্নয়ন বোর্ড এর সহযোগিতায় ইতিমধ্যে শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নে ৯ নং ওয়ার্ডের সাইটুলা গ্রামের কৃষক তাপশ কুর্মি তুলা চাষ করে ব্যাপক সারা জাগিয়ছেন। সরজমিন পরিদর্শনে গিয়ে তাপশ কুর্মির চাষকৃত তুলা গাছের ফুল ফুটেছে।
তাপশ কুর্মি জানান, সরকার এই তুলা চাষের জন্য কৃষকদের প্রণোদনা হিসেবে বীজ, সার ও কীটনাশক দিয়ে সহযোগিতা করছেন।
এই প্রকল্পের মাঠ পর্যায়ের স্টোর কাম ফিল্ডম্যান সুক দেব রায় জানান, তুলা চাষে মৌলভীবাজার জেলা উপযোগী হওয়াতে তুলা উন্নয়ন বোর্ড মৌলভীবাজারকে তুলা চাষের আওতায় নিয়ে আসার পরিকল্পনা নিয়ে কাজ করা হচ্ছে।
তিনি শ্রীমঙ্গলে নতুন এসে এই তুলা চাষের জন্য কৃষকদের সাথে বৈঠক করেছেন। কৃষকদের তুলা চাষে এগিয়ে আসতে উদ্বুদ্ধ ও সহযোগিতা করে যাচ্ছেন। ইতিমধ্যে তিনি কৃষকদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন।
তিনি জানান, মাঠ পর্যায়ে আরও লোক নিয়োগ দিলে এটার সুফল পাওয়া যাবে। শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নেও একজন কৃষক তুলা চাষ করেছেন।সময়মত সেচ, সার ও কীটনাশক প্রয়োগ করতে পারলে ভালো ফলনের সম্ভাবনা রয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.