
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জমি সংক্রান্ত বিরোধের জেরে ২০১৬ সালে সংঘটিত শাবানা বেগম হত্যা মামলায় ৪ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন অতিরিক্ত দায়রা জজ আদালত। একই মামলায় আরও ২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ৫ জনকে খালাস এবং ৩ জনের স্বাভাবিক মৃত্যু হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া থেকে বিরত থাকা হয়।
মৃত্যুদণ্ড প্রাপ্ত ৪ জন হলেন, মোঃ নাসির মিয়া , পিতা-ফারুক মিয়া, বিল্লাল মিয়া, দুলাল মিয়া, উভয় পিতা- মতন মিয়া, গিয়াস মিয়া, পিতা- ফারুক মিয়া, পূর্ব লইয়ারকুল, থানা-শ্রীমঙ্গল ও জেলা-মৌলভীবাজার। উক্ত ৪ জনকে মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত গলায় ফাঁস দ্বারা ঝুলিয়ে রাখর নির্দ্দেশ প্রদান করেন।
এই হত্যা মামলার বাদী ছিলেন শাবনা বেগমের ভাই হেলাল মিয়া। চাঞ্চল্যকর এই মামলায় ফাঁসি দন্ডপ্রাপ্ত ৪ জনকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রাপ্তরা ২ জন হলেন, মহিবুর রহমান ওরফে অমৃত মিয়া, পিতা-কনা মিয়া, পাইকপাড়া, রসুলপুর, থানা-শ্রীমঙ্গল ও জেলা-মৌলভীবাজার। দন্ডবিধির ৩২৬ ধারায় অপরাধে দোষী সাব্যস্থ করে ৭ বছর সশ্রম কারাদন্ড এবং অতিরিক্ত আরো ২৫ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে ৬ মাস বিনাশ্রম কারাদন্ড এবং আসামী জয়নাল আবেদীন, পিতা-আহাম্মদ আলী, পূর্ব লইয়ারকুল, রোস্তমপুর, থানা-শ্রীমঙ্গল ও জেলা-মৌলভীবাজার। দন্ডবিধির ৩২৩ ধারায় অপরাধে দোষী সাব্যস্থ করে ১ বছর সশ্রম কারাদন্ড এবং অতিরিক্ত আরো ১ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়।
মামলার দায় হতে ৫ জনকে খালাস প্রদান করা হয় জাবেদ মিয়া, পিতা- ছুরুক মিয়া, পূর্ব লইয়ারকুল, হাসি বেগম স্বামী-আসাদুজ্জামান ওরফে মিটু মিয়া, হাজীপুর, ডুরাগর, থানা-হাজীগঞ্জ, জেলা-চাঁদপুর, বর্তমান ঠিকানা পূর্ব লইয়ারকুল, আবুল বাসার মিয়া, (প্রাক্তন চেয়ারম্যান), পিতা- হাজী আব্দুস সামাদ, মোঃ আলী ইসলাম, পিতা- শামছুল হক, নাজমিন বেগম, স্বামী-মোতাব্বির হোসেন ওরফে ছুরুক মিয়া, সর্ব ঠিকানা পূর্ব লইয়ারকুল, থানা-শ্রীমঙ্গল ও জেলা-মৌলভীবাজার। তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমানিত না হওয়ায় অত্র মামলার দায় হতে খালাস করা হয়।
মৃত্যুবরণ করায় ৩ আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া থেকে বিরত থাকা হয়। তারা হলেন- রাজা মিয়া (মৃত), পিতা- মকবুল মিয়া, ছুরুক মিয়া ও ফারুক মিয়া। উভয় পিতা-মৃতঃ আব্দুল জব্বার, পূর্ব লইয়ারকুল, থানা-শ্রীমঙ্গল ও জেলা-মৌলভীবাজার।
মামলার এজহার সূত্রে জানা যায়, মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের লইয়াকূল গ্রামে ২০১৬ সালের এপ্রিল মাসে জমি সংক্রান্ত বিরোধের জেরে শাবানা বেগম নিহত হম। এঘটনায় নিহতের ভাই হেলাল মিয়া বাদী হয়ে ১৪ জনকে আসামী করে মামলা দায়ের করেন।
বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো: আনোয়ারুল হকের আদালত এ রায় দেন। মামলাটিতে মোট আসামি ছিলেন ১৪ জন। তাদের মধ্যে ৩ জনের স্বাভাবিক মৃত্যু হয়েছে। বাকি আসামিদের মধ্যে ৪ জনের মৃত্যুদণ্ড, ২ জনের বিভিন্ন মেয়াদে সাজা এবং ৪ জনের খালাসের আদেশ দিয়েছেন আদালত।
পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট আব্দুল মতিন চৌধুরী, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো: আব্দুল ওয়াহিদ ও সহকারী পাবলিক প্রসিকিউটর কামরুল ইসলাম এই রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন প্রকৃত আসামীদের দন্ড প্রদানে বাদী পক্ষসহ আইনের প্রতি মানুষের আস্থা ও শ্রদ্ধা বাড়বে। মামলায় আসামী পক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট সানোয়ার আহমদ ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.