
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেছেন, জুলাই আন্দোলনে আমাদের নেতা তারেক রহমান জুনিয়র নেতৃবৃন্দদেরকে মাঠে রেখেছিলেন। সিনিয়ররা অনেকে জানতেন না, আমরা জানতাম কর্মপদ্ধতি কি, কোথায় আমাদেরকে হিট করতে হবে, কিভাবে মাঠে থাকতে হবে। ওই সময় আমরা মোবাইল নিয়েও রাস্তায় বের হতাম না, মোবাইল চেক করে করে গ্রেপ্তার করতো এবং মুঠোফোন ট্র্যাক করা হতো। এতো কিছুর পরও যুবদল পিছু হটেনি। কারফিউ ভঙ্গকরে অন্দোলনে ছিলাম। যুবদলের নেতৃত্বেই ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটানো হয়েছে। হাসিনার বিরুদ্ধে আন্দোলনে আমরা রাজপথে থেকে মোকাবেলা করেছি।
তিনি যুবদলের মনের দু:খের কথা উল্লেখ করে আরও বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জন প্রতিনিধিদের বার বার বলেছেন নেতাকর্মীদের সাথে দূরত্ব কমান। তাদেরকে কাছে নেন। তবে যুবদল সহজেই দলের কোনো ত্যাগী নেতাদের কোনো এমপি মন্ত্রীর কথায় দল থেকে বাদ দেয়না।
তিনি বিএনপি নেতৃবৃন্দদের উদ্দেশ্য করে আরও বলেন, যুবদলে অনেক যোগ্য ছেলেরা আছে। সামনে স্থানীয় ইউনিয়ন ও পৌরসভা নির্বাচন। সে নির্বাচনে অনেকেই অংশগ্রহণ করতে চায়। তাদেরকে সঠিকভাবে মূল্যায়ন করার আহবান করেন।
বৃহস্পতিবার ২৯ অক্টোবর রাতে জেলা শিল্পকলা একাডেমীতে মৌলভীবাজার জেলা যুবদল আয়োজিত যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তবে তিনি এসব এ কথা বলেন।
জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ মোহিত এর সঞ্চালনায় প্রধান বক্তাা বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি রফিক আহমেদ ডলার।
বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান মিজান, জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন।
বিশেষ বক্তার বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি রহিম উদ্দিন, যুগ্ম সম্পাদক আজহারুল ইসলাম মিলন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম মুরাদ, সহ-সাধারণ মকসুদ আহমেদ, মাহবুবুর রহমান, সহ প্রচার সম্পাদক তারেকুর রহমান, সিলেট জেলা যুবদল সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক দিনার প্রমূখ।
বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম এ মুকিত, মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী, বকসি মিছবাহ-উর রহমান, হেলু মিয়া, ফখরুল ইসলাম, বিসিবির পরিচালকদের সরফরাজ আহমেদ সরফুসহ অন্যরা।
এ সময় জেলা বিএনপি যুবদল ছাত্রদলের নেতাকর্মীসহ জেলার ৭ টি উপজেলার যুবদলের সকল ইউনিট কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রাক্তন যুবদল ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের হাতে সম্মাননা স্মারক তুলে দেন জেলা যুবদলের নেতাকর্মীরা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.