
স্টাফ রিপোর্টার : ইতিহাস, সাফল্য, গৌরব ও ঐতিহ্যের দীর্ঘ পথচলার ধারাবাহিকতায় মৌলভীবাজার সদর উপজেলার অন্যতম শীর্ষস্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘একতা স্পোর্টিং ক্লাব’-এর উদ্যোগে ২৭তম ‘একতা মেধা অন্বেষণ পরীক্ষা’ সফলভাবে সম্পন্ন হয়েছে।
শনিবার ৩১ অক্টোবর মৌলভীবাজার সদর উপজেলার বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক ও কেজি স্কুলের সহস্রাধিক পরীক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ‘আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয়’ এবং ‘কাজিরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়’ কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১৯৯৮ সাল থেকে ধারাবাহিক ও নিয়মতান্ত্রিকভাবে এই সংগঠনটি মেধাবী শিশুদের পরীক্ষা নিয়ে পুরস্কৃত করে আসছে।
এবারের পরীক্ষায় সৈয়দ তরশেদ হোসেন’র নামে ৫ম শ্রেণি এবং মরহুম গিয়াসউদ্দিন চৌধুরী’র নামে ৮ম শ্রেণির শিক্ষার্থীদের মেধা যাচাই করা হয়। পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন বৃত্তি দাতা পরিবারের সদস্য সৈয়দ ইফতিয়ার হোসেনসহ বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক ও কেজি স্কুলের শিক্ষক, অভিভাবক এবং সামাজিক ব্যক্তিবর্গ।
এ সময় উপস্থিত ছিলেন একতা স্পোর্টিং ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি শফিউল আলম জগলু, সম্পাদক গাজী আবেদ আহমদ এবং সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন কায়সার আহমেদ, শফিকুর রহমান টিপু ও শিবলু।
এছাড়াও উপস্থিত ছিলেন আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ডাঃ নিজাম আহমদ, প্রধান শিক্ষক জহুরুল ইসলাম এবং ক্লাবের সিনিয়র সদস্য মুহিবুর রহমান, রাসেল তরফদার, সুমন আচার্য, মিজানুল হক পান্না, হাবিব রহমান, কামরুল হাসান রুবেল মিয়া, ইলিয়াস কবির শাহিন, সোহান বেগ, জাকারিয়া, রাজা, ইমরান, সাব্বির খান, মাহিন, সিপন, সোহেল প্রমুখ।
উল্লেখ্য, প্রতিভাবান ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এই পরীক্ষার প্রধান পৃষ্ঠপোষক হিসেবে সার্বিক সহযোগিতা করে আসছেন লন্ডন প্রবাসী শিক্ষানুরাগী ও বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব সৈয়দ আক্তার হোসেন বাবু এবং ফরহাদ চৌধুরী বিপ্লব।
ক্লাবের এমন শিক্ষাবান্ধব উদ্যোগকে স্থানীয় সচেতন মহল ও অভিভাবক সমাজ সাধুবাদ জানিয়েছেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.