
বড়লেখা প্রতিনিধি : বড়লেখা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বোবারথল দক্ষিণ গান্ধাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি জীবনের প্রথম যোগদান করেছেন নান্টু পাল।
জানা যায়, বোবারথল দক্ষিণ গান্ধাই স্কুলটি চট্টগ্রামের হিলট্র্যাক্সের মতো দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থিত। যাতায়াতে প্রচন্ড কষ্ট হলেও চাকরি জীবনের শুরুটা তিনি নিয়মিত বিদ্যালয়ে যাতায়াতের মাধ্যমেই শুরু করেছেন।
সাধারণত দেখা যায়, এই ধরনের দুর্গম পাহাড়ি এলাকায় পোস্টিং হলে অনেক শিক্ষকই যেতে চান না। তারপরও সরকারি চাকরির দায়িত্ববোধ থেকে বাধ্য হয়েই যেতে হয়। ব্যতিক্রম নান্টু পাল। তিনি অল্প দিনেই বিদ্যালয়ের শিক্ষক ও কোমলমতি ছাত্র-ছাত্রীদের সাথে মিশে গেছেন। পাহাড়ি শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছেন তিনি।
এলাকাবাসী জানান, এমন দুর্গম এলাকায় একজন নবীন শিক্ষকের এই আন্তরিকতা সত্যিই প্রশংসনীয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.