
স্টাফ রিপোর্টার : এবারের এইচএসসি পরীক্ষায় প্রকাশিত পরীক্ষার ফলাফলে মৌলভীবাজার জেলায় মোট ১৪ হাজার ৫৭০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬ হাজার ৩৮৭ জন। জেলায় মোট পাসের হার ৪৩ দশমিক ৮৪ শতাংশ।
প্রাপ্ত ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী, পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ৫ হাজার ৪৯৪ জন ছাত্র এবং ৯ হাজার ৭৬ জন ছাত্রী। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ২ হাজার ২৬৯ জন এবং ছাত্রী ৪ হাজার ১১৮ জন।
এদিকে, জেলায় মোট ১৫১ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। এর মধ্যে ৬৮ জন ছাত্র এবং ৮৩ জন ছাত্রী।
পরিসংখ্যানে দেখা যায়, ছাত্রদের পাসের হার ৪১ দশমিক ৩০ শতাংশ। অন্যদিকে ছাত্রীদের পাসের হার ৪৫ দশমিক ৩৭ শতাংশ।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, মৌলভীবাজার জেলায় পরীক্ষায় অংশগ্রহণকারী ও উত্তীর্ণ—উভয় ক্ষেত্রেই ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা বেশি। একই সঙ্গে ছাত্রীদের পাসের হারও ছাত্রদের চেয়ে বেশি।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.