
আব্দুর রব : বড়লেখায় সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধি, ধারবাহিক কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় জাহানারা কাঞ্চন স্মৃতি পদক-২০২৬ অর্জন করেছেন ১০ জন নিবেদিত সড়ক যোদ্ধা। পাশাপাশি দেশ-বিদেশে সামাজিক-মানবিক উন্নয়নে বিশেষ অবদান রাখায় স্পেন প্রবাসী ও সামাজিক সংগঠক রেমিট্যান্স যোদ্ধা মো. ময়নুল ইসলামকেও সংবর্ধনা প্রদান করা হয়।
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে অক্টোবর মাসব্যাপী কর্মসূচির সফল সমাপ্তিতে ৩১ অক্টোবর রাতে নিসচা বড়লেখা শাখার মাসব্যাপী পালিত কর্মসূচির মূল্যায়ন ও জনসচেতনতা বৃদ্ধিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি সামাজিক সংগঠক স্পেন প্রবাসী মো: ময়নুল ইসলাম বলেন, স্ত্রী জাহানারা কাঞ্চনের মৃত্যুর পর চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন নিরাপদ সড়ক চাই সংগঠন গড়ে তোলেন। দীর্ঘ ৩৩ বছর থেকে সড়ক নিরাপত্তা নিশ্চিত ও সামাজিক উন্নয়নে দেশ-বিদেশে তার নেতৃত্বে ধারাবাহিকভাবে কার্যক্রম পরিচালনা করছে নিসচা। ইলিয়াস কাঞ্চনের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে সরকার ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করছে।
বড়লেখায় জাহানারা কাঞ্চন স্মৃতি পদক প্রাপ্তরা হলেন- নিসচা বড়লেখা শাখার মাসব্যাপী কর্মসূচি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক গোলাম কিবরিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাছুম আহমদ ছুনু, সদস্য সচিব মো: জমির উদ্দিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব রেদওয়ান আহমদ রুম্মান, দুর্ঘটনা ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক আব্দুল হামিদ, সহ-প্রচার সম্পাদক শাহরিয়ার শাকিল, দপ্তর সম্পাদক শাহাব উদ্দিন, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক ছাদিকুর রহমান, কার্যনির্বাহী সদস্য ফরহাদ আহমদ, রাহেল আহমদ তাছাড়া মিডিয়া বিভাগে বিশেষ অবদান রাখায় প্রচার সম্পাদক আফজাল হোসেন রুমেল ও কার্যনির্বাহী সদস্য এমরান আহমদ।
উপজেলা নিসচা সভাপতি তাহমীদ ইশাদ রিপনের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব রেদওয়ান আহমদ রুম্মানের সঞ্চালনায় পদক প্রদান অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন মাসব্যাপী কর্মসূচি বাস্তবায়ন কমিটির উপদেষ্টা কলামিস্ট ও সম্পাদক আবুল কাসেম। বক্তব্য দেন মাসব্যাপী কর্মসূচি বাস্তবায়ন কমিটির উপদেষ্টা নিজাম উদ্দিন, মার্জানুল ইসলাম, মাছুম আহমদ ছুনু, মো. জমির উদ্দিন, আব্দুল হামিদ, শাহরিয়ার শাকিল প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.