
বড়লেখা প্রতিনিধি : বড়লেখা মোহাম্মদীয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার নবনির্মিত ৪ তলা ভবনের শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে। রবিবার ১ নভেম্বর বর্ণাঢ্য আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে মাদ্রাসা কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু।
উদ্বোধনী অনুষ্ঠানে মাদ্রাসার অধ্যক্ষ, গভর্নিং বডির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, নতুন এই ৪ তলা ভবন নির্মাণের ফলে মাদ্রাসার শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে এবং শিক্ষার্থীদের পাঠদানে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
মাদ্রাসার পক্ষ থেকে মানপত্র ও ক্রেস্ট দেয়া হয়। সজ্জিত মঞ্চে মোনাজাত ও আলোচনার মধ্য দিয়ে ভবনের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.